Home আন্তর্জাতিক ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া
আন্তর্জাতিক

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

Share
Share

বিশ্বজুড়ে জ্বালানি তেলের অস্থিতিশীল বাজারের প্রভাব মোকাবিলায় এবং দেশের অভ্যন্তরে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস এবং সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক জরুরি বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বসন্ত ও গ্রীষ্মকালীন অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় বাজারে মূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোই এই নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য।

উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বৈঠকে বলেন, “বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও রাশিয়ার জ্বালানির চাহিদা বিদেশে এখনও অত্যন্ত শক্তিশালী, যা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক। তবে আমাদের প্রথম অগ্রাধিকার হলো দেশীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখা।” রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, বর্তমানে দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলে মজুত রয়েছে এবং রিফাইনারিগুলো উচ্চ সক্ষমতায় কাজ করে যাচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোতে অস্থিরতা বিরাজ করছে। সংঘাতের কারণে তেল পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী।

রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের এই রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ইউরোপ ও এশিয়ার অনেক দেশের জ্বালানি আমদানিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝেও যেসব দেশ রুশ জ্বালানির ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সূত্রমতে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কেবল জ্বালানি নয়, বরং বৈশ্বিক বিমান চলাচল ও সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার এই ‘প্রতিরক্ষামূলক’ অর্থনৈতিক কৌশল অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষিত রাখলেও আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ’র সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক প্রকাশ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...

Related Articles

ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান ধ্বংস

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিধ্বস্ত একটি মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি...

ইরানের হামলায় ইসরায়েলের কারাখানা নিরাপদ ঘোষণা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও কোনো...

মধ্যপ্রাচ্যে ইরানের নজিরবিহীন হামলা: ঘাঁটি ছেড়ে পালাচ্ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সামরিক শক্তি এক নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ইরানের মুহুর্মুহু...

ভারতে শ্রেণীকক্ষে মুসলিম ছাত্রকে ‘সন্ত্রাসী’ বলে সম্বোধন: ‘তোমাদের মতো মানুষের কারণেই ইরানে যুদ্ধ হচ্ছে’

ভারতের বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটিতে (PES University) এক মুসলিম শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ‘সন্ত্রাসী’ বলে...