Home জাতীয় অপরাধ ১৫০ কোটি টাকা আত্মসাত, বেবিচকের সাবেক প্রধান গ্রেপ্তার
অপরাধআইন-বিচারজাতীয়

১৫০ কোটি টাকা আত্মসাত, বেবিচকের সাবেক প্রধান গ্রেপ্তার

Share
Share

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল তাকে আটক করে। অভিযোগ রয়েছে, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নের সময় প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর হাবিবুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। দুদক সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের ২৭ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তের অংশ হিসেবে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে প্রভাব বিস্তার, আলামত নষ্ট বা সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কায় তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করা হয়েছে।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন—সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, অ্যারোনেস ইন্টারন্যাশনালের মালিক লুৎফুল্লাহ মাজেদ, এমডি মাহবুব আনাম, সাবেক উপসচিব মো. শফিকুল ইসলাম এবং প্রকল্প পরিচালক মো. ইউনুস ভূঁইয়া।

এজাহার সূত্রে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে মোট প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রচলিত ক্রয়বিধি ও সরকারি নিয়ম লঙ্ঘন করে একটি চীনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে প্রত্যক্ষ সহযোগিতা করেন মামলার আসামিরা। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যোগসাজশ করে প্রকল্প থেকে অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার সিস্টেমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’ দ্রুত কমে যাওয়ায় বড় ধরনের সামরিক চাপে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম...

Related Articles

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালী পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম না...

নিহতের খবরে যে বার্তা দিলেন ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক...