Home আন্তর্জাতিক হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
আন্তর্জাতিকইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

Share
Share

শিয়া সম্প্রদায়ের মুসলিমরা পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর লালবাগের হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে। এ উপলক্ষে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

রাজধানীর চারশ বছরের পুরোনো হোসেনি দালান থেকে রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় এই শোকের মিছিল বের হয়েছে।

আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে তাজিয়া মিছিলটি । হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে৷ অধিকাংশই পরে এসেছেন কালো পোশাক। এছাড়া অনেকে নিয়ে এসেছেন প্রতীকী ছুরি,আলাম, পতাকা বা নিশান, বেস্তা ।

মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন ‘আশুরা’। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনার স্মরণে প্রতিবছর মহররমের ১০ তারিখে শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...