Home আন্তর্জাতিক হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৬৯ জন নিহত হয়েছে
আন্তর্জাতিকদুর্ঘটনা

হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৬৯ জন নিহত হয়েছে

Share
Share

বড় দুর্যোগের কবলে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। রাজ্যটিতে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৯ জনের। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪০ জনের বেশি।

সরকার জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটিতে প্রায় ৪০০ কোটি রুপি ক্ষতি হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যটির মান্ডি, কাংরা, চাম্বা, শিমলা, বিলাসপুর, হামিরপুর, কিন্নর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমাউর, সোলান ও উনা জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সরকারি হিসাব বলছে, এ পর্যন্ত প্রায় ৪০০ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও স্থানীয় প্রশাসনের মতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মান্ডিতে ১৭ জন মারা গেছেন।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ডি.সি. রানা বলেন, আপাতত জীবন রক্ষায়, উদ্ধারকাজে ও পুনর্গঠনে মনোযোগ দিচ্ছি আমরা। কিছুটা সময় লাগবে ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে নিরূপণ করতে ।

চলমান দুর্যোগে রাজ্যজুড়ে বন্ধ হয়ে গেছে ৫০০টির বেশি রাস্তা , অচল হয়ে পড়েছে ৫০০ টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফর্মার এবং হাজারো মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে রয়েছেন। তৈরি হয়েছে খাদ্য সংকটও, যা বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে তুলছে।

এনডিটিভি  জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৩০০ গবাদি পশুর, এর মধ্যে রয়েছে ১৬৪টি গরু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, কাদামাটির স্রোতে বাড়িঘর ভেসে যাচ্ছে, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে মানুষ পালাচ্ছে।

রাজ্যজুড়ে আগামী ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে দুর্যোগ পরিস্থিতি আরো জটিল হতে পারে ।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...

চীনে সোনার খনিতে দুর্ঘটনা, নিহত ৭

চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের একটি সোনার খনিতে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ইংরেজি। ২৮ মাঘ, ১৪৩২ বাংলা। ২৩ শাবান,...

কানাডায় বন্দুক হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয়...