Home জাতীয় হাদির কবরে শ্রদ্ধা জানাতে ছাত্র-জনতার ঢল নেমেছে
জাতীয়

হাদির কবরে শ্রদ্ধা জানাতে ছাত্র-জনতার ঢল নেমেছে

Share
Share

জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই ঢল নামে সর্বস্তরের মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে নবনির্মিত হাদির কবরে ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত মানুষদের মধ্যে কেউ একা, কেউ পরিবার নিয়ে এসেছে। কবরের পাশে দাঁড়িয়ে অনেকে নীরবে অশ্রু ঝরাচ্ছেন, কেউ হাত তুলে দোয়া করছেন। দর্শনার্থীদের চোখে-মুখে শোকের ছায়া স্পষ্ট, পাশাপাশি দেখা যাচ্ছে খুনিদের প্রতি ক্ষোভ ও বিচারহীনতার বিরুদ্ধে শক্ত দাবির ছাপ।

মিরপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আহাদ বলেন, “শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তির জায়গা হবে না। ভারত কেন খুনিদের আশ্রয় দিচ্ছে? খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।” দর্শনার্থীরা জানান, হাদির আত্মত্যাগ বৃথা যাবে না।

গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনি প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শাহাদাতবরণ করেন। লাখো মানুষের উপস্থিতিতে ২০ ডিসেম্বর তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয় ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে...

ইরানে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

Related Articles

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর ফেরাতে ইন্টারপোল চিঠি, নীরব ভারত

হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে...

রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজহংসের ডিম পাড়ানো অভিযোগ

রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে ‘রাজহংসের ডিম পাড়ানো হয়েছে’—এমন মন্তব্য করে নতুন বিতর্কের...

লিবিয়ায় নৌকাডুবি, দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

লিবিয়ায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর ঘটনায় দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে...

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয়...