Home জাতীয় অপরাধ হবিগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রী’কে খুন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

হবিগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রী’কে খুন

Share
Share

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বালুর স্তূপে লুকিয়ে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত গৃহবধূর নাম শাপলা আক্তার। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রাজন মিয়ার স্ত্রী। অভিযুক্ত রাজন স্থানীয়ভাবে ব্যবসা করতেন এবং দম্পতি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহ ও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে এসব বিরোধের জেরে রাজন মিয়া স্ত্রী শাপলাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ পাশের একটি বালুর স্তূপে লুকিয়ে রাখেন। পরদিন সকালে রাজন নিজেই আদালতে উপস্থিত হয়ে হত্যার দায় স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় করড়া গ্রামের বালুর স্তূপ থেকে মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...