Home জাতীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কেন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন?
জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা কেন গণমাধ্যমের সহযোগিতা চাইলেন?

Share
Share

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার (২ জুলাই) সচিবালয়ে এ সহযোগিতা চান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর চাল আমদানি করা হয়েছে ও মজুতও আগের চেয়ে প্রচুর। এ ছাড়া ফলনও ভালো হয়েছে। এরপরেও বাজারে চালের দাম বেশি।

তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলেও এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা দরকার। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজারে সোনালি মুরগীর দামও বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজ নিয়ে কাজ করছে।

তিনি বলেন, জুনের ভেতরে যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে, তা বাস্তবায়ন হলে কৃষক কতটুকু উপকৃত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা এবং খাল খনন নিয়েও কাজ করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...