Home জাতীয় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা
জাতীয়দুর্ঘটনাশিক্ষা

স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা

Share
Share

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় স্থগিত করা হয়েছে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান দুর্ঘটনার কারণে মঙ্গলবারের নির্ধারিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ।

আজকের (মঙ্গলবার) যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো হলো—রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।

এছাড়াও আজকের দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোতেও অর্ধনমিত রাখা হবে পতাকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে...