Home জাতীয় অপরাধ স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা, ৩ বছরের শিশুকে …..
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলা, ৩ বছরের শিশুকে …..

Share
Share

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পূর্ব মথুরাপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক স্কুল শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় আহত শিক্ষিকার কোল থেকে তার তিন বছর বয়সী সন্তানকে পুকুরের পানিতে ফেলে দেয় হামলাকারীরা। গত ১৭ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে

আহত স্কুল শিক্ষিকার নাম মোছা. তাসলিমা আক্তার। তিনি পূর্ব মথুরাপাড়া আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, স্কুল চলাকালীন সময়ে তাসলিমাকে অফিস কক্ষ থেকে জোরপূর্বক বের করে স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার কোল থেকে তিন বছর বয়সী ছেলে মবিনকে ছিনিয়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

পড়শীদের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তবে আতঙ্কের কারণে শিশু এখনও স্বাভাবিক আচরণ করতে পারছে না। আহত শিক্ষিকার স্বামী মো. মাসুম পারভেজ বলেন, “ওরা আমার স্ত্রীকে স্কুলের ভেতর থেকেই ধরে নিয়ে যায়। কুপিয়ে মেরে ফেলতে চেয়েছে। আমার তিন বছরের ছেলেকে মায়ের কোল থেকে ছিনিয়ে পুকুরে ফেলে দিয়েছে। যদি সময়মতো মানুষজন সাহায্য না করতো, আজ আমি স্ত্রী-সন্তান দুজনকেই হারাতাম। এটা শুধু হামলা নয়, এটি খুনের চেষ্টা।”

এ ঘটনায় তাসলিমার স্বামী মো. মাসুম পারভেজ পরদিন করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মজিবুর রহমান, মাসুম কবীরসহ ছয়জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মাসুম পারভেজের চাচাতো ভাই ও বোনের স্বামীও রয়েছেন বলে জানান স্বজনরা।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানিয়েছেন, “মামলা গ্রহণের পরপরই অভিযান শুরু হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তথ্যসূত্র: চ্যানেল আই

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার জন্য ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে সরকার।...

এবার আজারবাইজানে ড্রোন হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার দক্ষিণ ককেশাস অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আজারবাইজানের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন...

Related Articles

পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও- আলভীর অভিযোগ

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে...

হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’

ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পর বাংলাদেশের সেই...

গাড়িচালক এখন কোটিপতি, ভাই ছিলেন ‘উপদেষ্টার এপিএস’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন। তার বড়...

ব্রিজের নিচ থেকে নিখোঁজ যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের নিচ...