Home আন্তর্জাতিক সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ ইন্তেকাল করেছেন
আন্তর্জাতিক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ ইন্তেকাল করেছেন

Share
Share

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি সৌদি রাজকীয় আদালত নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

তার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা শায়খ আলে শায়খের পরিবার, সৌদি জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানান।

রাজকীয় বিবৃতিতে বলা হয়েছে, শায়খ আবদুল আজিজ আলে শায়খের ইন্তেকালের মাধ্যমে মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেম ও ইসলামী পণ্ডিতকে হারালো, যিনি জীবনের প্রতিটি পরতে ইসলাম ও মুসলমানদের সেবায় অসামান্য অবদান রেখে গেছেন।

জানাজা ও বিশেষ ব্যবস্থা-
মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাদশাহ সালমানের নির্দেশে মসজিদে হারাম, মসজিদে নববি এবং সৌদি আরবের সব মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

কর্মজীবন ও অবদান-
শায়খ আলে শায়খ দীর্ঘ কর্মজীবনে ইসলামী শিক্ষা, গবেষণা ও দাওয়াহ কার্যক্রমে অসাধারণ ভূমিকা রাখেন। ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর তিনি হজের খুতবা প্রদান করেন। বয়সজনিত কারণে ২০১৬ সালে এ দায়িত্ব থেকে অবসর নেন। তার মৃত্যুতে সৌদি আরবসহ বিশ্ব মুসলিম উম্মাহ শোকাহত। তাকে ইসলামী ঐতিহ্য ও জ্ঞানের বাতিঘর হিসেবে স্মরণ করছে সবাই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...