Home Uncategorized সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত
Uncategorized

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত

Share
Share

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা প্রশাসনের জারিকারক মো. জুয়েল মিয়া (৪০) ও মো. সবদর আলী (৩৮)। জুয়েল মিয়ার বাড়ি দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামে, আর সবদর আলীর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের ময়নার পয়েন্ট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি চিঠি পৌঁছে দিতে দুজন মোটরসাইকেলে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সকালের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টার অভিযোগে তুর্কি নারী আটক

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ বা ‘কিসওয়া’র অংশ কাটার চেষ্টার অভিযোগে এক নারী পর্যটককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ...

Related Articles

মধ্যপ্রাচ্যে সংঘাত- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়ালো

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে শুরু করেছে।...

‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিলল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল

জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে পাম্পে ‘তেল নাই’ লিখে জ্বালানি তেল মজুত রাখার দায়ে...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন...

তারেক রহমানের জামিনের জন্য বিচারককে ফোন করেছি’: সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে...