Home জাতীয় অপরাধ সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ
অপরাধ

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ

Share
Share

সুনামগঞ্জ প্রতিনিধি | সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি গ্রামের কৃষক জাকির হোসেনের জমি থেকে রাতের অন্ধকারে গভীর গর্ত খুঁড়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বেকু (খননযন্ত্র) মালিক, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সুজন মিয়ার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা রাতের অন্ধকারে জমিতে গর্ত সৃষ্টি করে মাটি উত্তোলন করে তা বিক্রি করেছেন।

ভুক্তভোগী কৃষক জাকির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, সুজন মেম্বার, বেকু চালক হাবিবুর ও পাভেল তার জমি থেকে জোরপূর্বক রাতের অন্ধকারে মাটি কেটে গ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেছেন। প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

জাকির হোসেন বলেন, “আমরা তিন ভাই। বাড়িতে বসতঘর নির্মাণের জন্য জায়গা কম। এই জমি ভরাট করে ঘর নির্মাণ করে বসবাস করার পরিকল্পনা ছিল। কিন্তু সুজন মেম্বারের নির্দেশে হাবিবুর ও পাভেল আমাদের সর্বনাশ করেছে।” তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের দিয়ে তার জমির গর্ত ভরাট করে দেওয়ার ব্যবস্থা করা হোক।

স্থানীয় পলমাটি গ্রামের মাতব্বর ফজলুর হক বলেন, “আমাদের গ্রামের আশপাশে সুজন মেম্বারের কোনো জমি নেই। তাহলে তিনি কীভাবে অন্যের জমি থেকে মাটি কেটে বিক্রি করেন?”

একই গ্রামের কৃষক পাভেল মিয়া বলেন, “সুজন মেম্বার, হাবিবুর ও তার মেয়ের জামাই পাভেলের কারও জাকির হোসেনের জমির আশপাশে কোনো জমি নেই। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ওই জমি থেকে গর্ত খুঁড়ে মাটি তুলে গ্রামের বিভিন্ন লোকের কাছে বিক্রি করেছেন।”

পলমাটি গ্রামের আমিন (সার্ভেয়ার) আব্দুর রাশিদ বলেন, “মাটি কাটা হয়েছে—এটি সত্য। তবে কার নির্দেশে হয়েছে, তা জানা নেই। তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে।”

স্থানীয়রা জানান, প্রভাব খাটিয়ে কৃষকের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হয়েছে। তারা তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযুক্ত সুজন মেম্বারের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত এবং কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোরআন অবমাননার অভিযোগে কুষ্টিয়ায় মাজারে গণপিটুনিতে কথিত ‘পীর’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির প্রধান কথিত ‘পীর’ আব্দুর...

হাসপাতালে আশা ভোসলে, শারীরিক অবস্থা সংকটাপন্ন

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে, যা ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি...

Related Articles

দরবারে ঢুকে পীরকে হত্যা, এলাকায় চরম উত্তেজনা

দেশের একটি দরবার শরিফে ঢুকে এক ধর্মীয় নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়...

জামালপুরে এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি | জামালপুর সদর উপজেলায় আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্লে শ্রেণির...

কোরআন অবমাননার অভিযোগে কুষ্টিয়ায় মাজারে গণপিটুনিতে কথিত ‘পীর’ নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর...

ইসকনকে নামমাত্র মূল্যে জমি বরাদ্দের অভিযোগ

লতিফুল ইসলাম | রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নামমাত্র মূল্যে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে...