Home আন্তর্জাতিক সুদানে আরএসএফ-এর বর্ব’র হা’মলায়  নি’হত হয়েছে ৩০০ বেসামরিক নাগরিক ।
আন্তর্জাতিক

সুদানে আরএসএফ-এর বর্ব’র হা’মলায়  নি’হত হয়েছে ৩০০ বেসামরিক নাগরিক ।

Share
Share

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের আল-নাহুদ শহরে দেশের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)–এর হাতে অন্তত ৩০০ জন নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এ হামলাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় “মানবতাবিরোধী অপরাধ” ও “গণহত্যা” হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক নীরবতা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছে তারা।

শনিবার (৩ মে) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, গত দুই দিনের অভিযানে আরএসএফ (RSF) আল-নাহুদ শহরে সাধারণ মানুষের উপর এক নারকীয় গণহত্যা চালিয়েছে। আরএসএফ যদিও এই অভিযোগ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে তারা দাবি করেছে—দক্ষিণ সুদানের আল-নাহুদ শহরের পর পশ্চিম কর্দোফানের এল-খুওয়েই শহরের নিয়ন্ত্রণও তারা দখল করেছে। শহর দখলের এই পালাক্রমিক ঘটনায় নতুন করে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এসব জায়গা এতদিন সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

সরকারি বিবৃতি অনুযায়ী, আরএসএফ আল-নাহুদ শহরে সেনাবাহিনীর ১৮তম পদাতিক ব্রিগেডের সদর দপ্তরও দখল করে নিয়েছে। মূলত ২০২৪ সালের জুলাই মাসে এল-ফুলা দখলের পর থেকেই আরএসএফের দখলদারি বেড়েছে পশ্চিম কর্দোফানে। এই শহরকে তারা অস্থায়ী প্রশাসনিক রাজধানী ঘোষণা করেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে আরএসএফ-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে । তারা অভিযোগ করেছে, বিশ্ব সম্প্রদায়ের “নম্র ও উদাসীন মনোভাব” এই বর্বরতার পথকে আরও প্রশস্ত করছে।

উল্লেখ্য, সুদানে সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করছেন মার্কিন গবেষকরা।  জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...