Home জাতীয় অপরাধ সুদখোর রাজ্জাকের বিচারের দাবিতে উত্তাল কালীগঞ্জ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সুদখোর রাজ্জাকের বিচারের দাবিতে উত্তাল কালীগঞ্জ

Share
Share

এ কে এম কায়সারুল আলম (লালমনিরহাট প্রতিনিধি)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুদের কারবারি হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাককে (৪২) যৌথ বাহিনীর একটি দল সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফাঁকা চেক, সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বর্ণালঙ্কার এবং সুদের হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আটক করে।

অভিযানের সময় রাজ্জাকের বাড়ি থেকে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত শতাধিক ফাঁকা চেক, ৩০০ টাকার মূল্যের শতাধিক সাদা স্ট্যাম্প, ৮–১০টি সুদের হিসাব খাতা এবং প্রতারণামূলক মামলার পাঁচটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। অভিযানে দেশীয় অস্ত্রও জব্দ করেন যৌথ বাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, রাজ্জাক দীর্ঘ এক যুগ ধরে কালীগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ ও অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া সুদে টাকা ধার দিতেন। একবার তার খপ্পরে পড়লে সহজে বের হওয়া যেত না। টাকা দেওয়ার সময় তিনি ধারগ্রহীতাদের কাছ থেকে ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করতেন। পরে সময়মতো সুদের টাকা পরিশোধ না করলে ভয়ভীতি, মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের মতো অপকর্ম করতেন।

রাজ্জাকের বিরুদ্ধে এমন ভয়াবহ কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) বিকেলে তুষভান্ডার বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাজ্জাকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তার কাছ থেকে উদ্ধারকৃত সম্পদ প্রকৃত মালিকদের মাঝে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় ভুক্তভোগী আতোয়ার রহমান বলেন,“মাত্র তিন লক্ষ টাকা নিয়েছিলাম, কিন্তু রাজ্জাককে কোটি টাকার উপরে পরিশোধ করতে হয়েছে । এমনকি সে আমার জমিও লিখে নিতে চেয়েছিল। আমি তার বিচার চাই।”

স্থানীয়দের দাবি, রাজ্জাকের অত্যাচারে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রভাব ও ভয়ভীতি প্রদর্শনের কারণে কেউ মুখ খুলতে সাহস পেতেন না।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করে এবং কালীগঞ্জ থানায় সোপর্দ করে। বর্তমানে সে কারাগারে আটক রয়েছে ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “আব্দুর রাজ্জাক কালীগঞ্জের একজন পরিচিত সুদ কারবারি। তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াত আমিরের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাষ্ট্রদূত একটি...

‘চাকরির মন্দায় টিকটক করে ডলার কামানো স্বাভাবিক’

চাকরির বাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা এবং সীমিত কর্মসংস্থানের বাস্তবতায় শিক্ষিত তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক আয়ের দিকে ঝুঁকে পড়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী...

Related Articles

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...