Home আঞ্চলিক সিরাজগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সিরাজগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Share
Share

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন পাশের দোকান থেকে কয়েল কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় বহুলী পাকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বহুলী বাজার এলাকার মো. আব্দুল মমিন। তিনি ছোনগাছার দিকে যাওয়ার পথে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান বলে স্থানীয়দের অভিযোগ। নিহতের এক আত্মীয় বলেন, “খালা দোকান থেকে কয়েল কিনে ফিরছিলেন। মোটরসাইকেলটি এত জোরে আসছিল যে, তিনি বুঝে ওঠার আগেই ধাক্কা লাগে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতেই দুর্ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা গেছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক ও নীতি-নির্ধারক নিহতের ২৪ ঘণ্টা পার হতে না হতেই মার্কিন নৌবহরে পাল্টা আঘাত হানার দাবি করেছে...

কোলাহল থেমে মৃত শহরে পরিণত হয়েছে তেহরান

ইরানের রাজধানী তেহরান—যে শহর একসময় ছিল ইতিহাস, সংস্কৃতি ও প্রাণচাঞ্চল্যের প্রতীক—আজ তা পরিণত হয়েছে ভয়, নিস্তব্ধতা ও অনিশ্চয়তার এক ‘মৃত নগরীতে। ইরান ও...

Related Articles

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক...

জীবিত কিশোরকে ‘মৃত’ দেখিয়ে মামলা : শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি

রাজধানীর কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জিহাদ (১১) নামে এক কিশোরকে হত্যার...

নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সিলেট মহানগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট...