Home Uncategorized সিরাজগঞ্জে কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু
Uncategorized

সিরাজগঞ্জে কাঁঠাল খেয়ে ভাই-বোনের মৃত্যু

Share
Share

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর খাদ্য বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ভাই-বোনের।

বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে বুধবার (১৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- মামুদপুর বিলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) ও মেয়ে আছিয়া খাতুন (৪)।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগের ভাঙা কাঁঠাল বুধবার দুপুরে মুড়ির সঙ্গে মাখিয়ে খায় বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাদের । পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার ওসি মো. জাকেরিয়া বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল আমাদের থানায় নাকি এনায়েতপুর থানায় সেটি নিয়েও নিশ্চিত নই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী...

‘রহস্যময়’ মিষ্টি খেয়ে তিনজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি রহস্যময় মিষ্টির বাক্সকে ঘিরে টানা তিন দিনে...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের...