Home জাতীয় অপরাধ সাভারে নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে কিশোরের কঙ্কাল উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সাভারে নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে কিশোরের কঙ্কাল উদ্ধার

Share
Share

সাভারে নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে মিলন হোসেন (১৬) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে সাভার মডেল থানা
পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিং এলাকার ভেতরের জঙ্গল থেকে কঙ্কালটি পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুমন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মিলন হোসেন নেত্রকোণার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ভাড়া থেকে তিনি অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে জঙ্গল এলাকায় মিলনের মা জোসনা বেগম ছেলের ব্যবহৃত গেঞ্জি ও প্যান্ট পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি এগিয়ে গেলে কিছু দূরেই একটি কঙ্কাল দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। মিলনের গেঞ্জি ও প্যান্ট দেখে জোসনা বেগম কঙ্কালটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন,“গেঞ্জি-প্যান্ট দেখে মিলনের মা মরদেহ শনাক্ত করেছেন। কঙ্কালটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, মিলন নিখোঁজের ঘটনায় তাঁর মা প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, যা পরে মামলা হিসেবে রেজিস্টার করা হয়। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়াকে আটক করা হয়েছে। তদন্তে আরও তথ্য পাওয়া যাবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মিলন। পরদিন তাঁর মা আশুলিয়া থানায় জিডি করেন। পরে ১৮ নভেম্বর জিডিটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমেরিকার জাহাজ কূটনীতি বিশ্বমঞ্চে ব্যর্থতার মুখে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কূটনীতির ঐতিহ্যবাহী প্রদর্শন আজ তেমন কার্যকর প্রমাণিত হচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয় মেয়াদে আসার পর একের পর এক...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ) তাদের জাহাজে ঈদের নামাজ আদায় করেছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ...

Related Articles

ইরান থেকে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের সব ধরনের সহায়তা দেবে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও তাদের...

দেশে চরম জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা: যেকোনো সময় বন্ধ হতে পারে সব পেট্রোল পাম্প

দেশের জ্বালানি বিপণন ব্যবস্থায় চরম অস্থিরতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে যেকোনো সময়...

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিয়ের একদিন আগে প্রকৌশলী বরের অকাল মৃত্যু

বিয়ের সানাই বাজার কথা ছিল যে বাড়িতে, সেখানে এখন চলছে স্বজনদের বুকফাটা...

বুখাইনগর নদীর মান্টাদের ঈদ আনন্দ ক্ষণস্থায়ী ও কঠিন

বরিশালের বুখাইনগর নদী তীরে নৌকায় বসবাসকারী মান্টা সম্প্রদায়ের জন্য ঈদের আনন্দ খুব...