Home আঞ্চলিক সাদা পাথর লুটে ক্ষুব্ধ ক্রিকেটার রুবেল হোসেন, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান
আঞ্চলিকজাতীয়সিলেট

সাদা পাথর লুটে ক্ষুব্ধ ক্রিকেটার রুবেল হোসেন, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান

Share
Share

সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লুটপাট বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান জানান। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, “সিলেটের সাদা পাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও—প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”

তার এই বক্তব্যটি আসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওগুলোতে দেখা যায়, ভোলাগঞ্জের পাথর উত্তোলন এলাকায় অবাধে পাথর সংগ্রহ করা হচ্ছে। এতে ক্ষোভ জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকরা।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে ভোলাগঞ্জ এলাকায় শুরু হয় পাথর উত্তোলনের মহোৎসব। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এই লুটপাট চলছে বলে তাদের দাবি ।

পরিবেশবিদরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন স্পটটি ধ্বংস হয়ে যেতে পারে। তারা মনে করেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারও হারাবে বিপুল পরিমাণ রাজস্ব। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেলের পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাদা পাথর রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...