Home জাতীয় অপরাধ সাতক্ষীরায় মা ও স্ত্রীকে মারধর করায় গণপিটুনিতে নিহত হলেন যুবক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাতক্ষীরায় মা ও স্ত্রীকে মারধর করায় গণপিটুনিতে নিহত হলেন যুবক

Share
Share

সাতক্ষীরার তালা উপজেলায় মা ও স্ত্রীকে মারপিট করায় এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন হাবিবুর মোড়ল নামে এক মাদকাসক্ত যুবক ।

উপজেলার আটারই গ্রামে সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। নিহতের মা পারুল বেগম জানান, তার ছেলে নেশা করতেন।

হাবিবুরের স্ত্রী শান্তা বলেন, নেশার টাকার জন্য আমাদের মারধর করতো সে, আজ রাতেও সে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে সে। এ সময় এলাকাবাসী আমাদের উদ্ধার করতে এসে তাকে মারধর করে। এতে মৃত্যু হয় তার ।

তালা থানার ওসি মঈন উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তালা হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )। জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা...

Related Articles

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির...

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...