Home জাতীয় সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের আহ্বান নুরের
জাতীয়

সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের আহ্বান নুরের

Share
Share

বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দুই উপদেষ্টার (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১ মার্চ) বিজয়নগরের আল-রাজি কমপ্লেক্সে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নুর বলেন, ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদের পতন ঘটলেও, সরকার গঠনের ক্ষেত্রে দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলে একটি নির্দিষ্ট বলয়ের আধিপত্য দেখা গেছে। এতে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।
তিনি আরও জানান, ইতোমধ্যে তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তবে সরকারে থাকা অন্য দুই উপদেষ্টাসহ ছাত্র প্রতিনিধিদেরও এখন পদত্যাগ করা উচিত, যাতে সরকারের নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা বজায় থাকে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনীম, জসিম উদ্দিন আকাশ ও মাহফুজুর রহমান খান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ...

“বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরু

ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ভোটের রাজনীতি আর চলবে না—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণ এখন সচেতন...

Related Articles

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত...

জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৬...