Home আঞ্চলিক সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের দাফন সম্পন্ন: বাবা নিখোঁজ, অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের দাফন সম্পন্ন: বাবা নিখোঁজ, অন্তঃসত্ত্বা স্ত্রী হাসপাতালে

Share
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের দাফন সম্পন্ন
Share

নাড়ির টানে বাড়ি ফেরা হলো না সোহেল ফকিরের (২৫)। দুই লঞ্চের মাঝখানে পড়ে পিষ্ট হয়ে নিভে গেল সাভারের ট্যানারি শ্রমিকের প্রাণ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুরা ইউনিয়নের চরখাককাটা গ্রামে জানাজা শেষে সোহেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তবে সোহেলের দাফন হলেও তাঁর পরিবারের ওপর নেমে আসা শোকের ছায়া কাটছে না; কারণ তাঁর বাবা মিরাজ ফকির এখনও বুড়িগঙ্গায় নিখোঁজ এবং অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।

নিহত সোহেল এবং তাঁর বাবা মিরাজ ফকির সাভারের হেমায়েতপুরে একটি ট্যানারিতে কাজ করতেন। ঈদ বোনাস পেয়ে বুধবার বিকেলে সোহেল তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও বাবাকে নিয়ে মেহেন্দীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সদরঘাটে একটি ট্রলার থেকে ‘আসা-যাওয়া’ নামের একটি লঞ্চে ওঠার সময় ‘জাকির সম্রাট-৩’ নামের অপর একটি লঞ্চ চাপা দিলে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কার চোটে তাঁর বাবা মিরাজ ফকির নদীতে পড়ে তলিয়ে যান, যাঁর সন্ধান এখনও মেলেনি।

বৃহস্পতিবার দুপুরে সোহেলের মরদেহ চরখাককাটা গ্রামে পৌঁছালে মা ও তিন বোনের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। জোহরের নামাজের পর গ্রামের নূর মোহাম্মদ মৃধাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। উপার্জনক্ষম বাবা ও ভাইকে হারিয়ে এই ভূমিহীন পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা।

সোহেলের চাচা ফারুক ফকির জানান, ২০ বছর আগে মিরাজ ফকির জীবিকার সন্ধানে ঢাকা গিয়েছিলেন। তাঁর আয়েই বাড়িতে থাকা স্ত্রী ও তিন মেয়ের ভরণপোষণ চলত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদযাত্রায় স্বস্তি: ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ । গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে প্রায়...

লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি । বুধবার দেওয়া এক...

Related Articles

বান্দরবানে দুর্গম পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও...

“ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল – সড়ক, রেল ও নৌপথে একদিনে প্রাণহানি ১০

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরার আনন্দে যখন মুখরিত...

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ৩৫ বছর পর দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ...