Home জাতীয় সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
জাতীয়শিক্ষা

সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

Share
Share

জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। লটারি পদ্ধতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

রোববার সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, আগে যেখানে প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি মেধার ভিত্তিতে হতো, এখন লটারির মাধ্যমে ভর্তি হওয়ায় ফিডার ইনস্টিটিউটগুলোতে শিক্ষার মান কমে যাচ্ছে কি না এবং এই পদ্ধতি পরিবর্তনের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন। তিনি জানান, দেশের শিক্ষাব্যবস্থায় বাস্তবে দুটি ভিন্ন বাস্তবতা রয়েছে—গ্রামীণ ও শহরাঞ্চল।

মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এখনো তেমন প্রতিযোগিতা তৈরি হয়নি, ফলে সেখানে ভর্তি পদ্ধতি নিয়ে বড় ধরনের সমস্যা দেখা যায় না। তবে রাজধানী ঢাকাসহ শহরাঞ্চলে প্রতিযোগিতা বেশি হওয়ায় জটিলতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলার জন্য আগের সরকার লটারি পদ্ধতি চালু করেছিল। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, এই ব্যবস্থা পুরোপুরি যুক্তিসংগত নয়। আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি কীভাবে পরিচালিত হবে, তা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে রোববার সকাল ১১টায় জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। সেইসঙ্গে আলোচিত...

Related Articles

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে...

নৈতিক শিক্ষা জোরদারে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের

দেশে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক...

সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না: স্পিকার

জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত (অ্যালাউড) নয় বলে জানিয়েছেন স্পিকার...