Home জাতীয় শেষ হলো ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ
জাতীয়রাজনীতি

শেষ হলো ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা আট ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

ডাকসুর এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।
প্রতিদ্বন্দ্বিতা-
• ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী।
• ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩টি করে মোট ২৩৪টি পদে লড়েছেন ১ হাজার ১০৮ জন প্রার্থী।
• ৮১০টি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দেন।
ফলাফল প্রকাশ-
প্রতিটি কেন্দ্রে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করবে। চূড়ান্ত ফলাফলের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

ভোটগ্রহণের পরিবেশ-
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে শেষ সময়ে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সিনেট ভবন কেন্দ্র ফাঁকা হয়ে যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...