Home Uncategorized শেষ সময়ে তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা
Uncategorized

শেষ সময়ে তারেক রহমানসহ খালেদা জিয়ার পাশে ছিলেন যারা

Share
Share

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয়স্বজন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রেস উইং থেকে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘স্বাধীনতা পদক’ দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপক, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ...

হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারে ভয়াবহ হামলা: নিহত ২

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে এবার মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের গুরুতর প্রভাব পড়েছে । এই জলপথের কাছাকাছি...

Related Articles

পানি চাইলে খাওয়ানো হয় মদ ও প্রস্রাব, রোজা অবস্থায় মুসলিম নারীকে হত্যার অভিযোগ

ভারতের বিহার রাজ্যে রমজান মাসে রোজা রাখা অবস্থায় ন্যায়বিচারের আশায় স্থানীয় কর্তৃপক্ষের...

দেশের সবচেয়ে কম ব্যাংক ঋণ সিলেটে, শীর্ষে ঢাকা বিভাগ

দেশের ব্যাংক খাত থেকে বিতরণ করা ঋণের ক্ষেত্রে সবচেয়ে কম ঋণ রয়েছে...

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতার প্রমাণ পাওয়ার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ...

হরমুজ প্রণালীতে তেল ট্যাংকারে ভয়াবহ হামলা: নিহত ২

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে এবার মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং...