Home জাতীয় “শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে ”-মীর স্নিগ্ধ
জাতীয়

“শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে ”-মীর স্নিগ্ধ

Share
Share

জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন (১৭ নভেম্বর) মীর মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, “শেখ হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও তা কম হয়ে যাবে।”

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্নিগ্ধ আরও বলেন, “শেখ হাসিনার অপরাধের বিচার আসলে ৫ আগস্টেই হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় ঘোষণার অপেক্ষা। যে অপরাধ করেছে, তার জন্য হাজারবার ফাঁসিও কম হয়ে যাবে ।”

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নির্যাতনে ভুক্তভোগী পরিবারের একটাই প্রত্যাশা—শেখ হাসিনার ফাঁসি কার্যকর হওয়া। এক প্রশ্নের জবাবে স্নিগ্ধ বলেন, “জনগণ ৫ আগস্টেই যে রায় দিয়েছে, তার পর আদালতের রায়ে ফাঁসি না হওয়ার কোনো কারণ নেই।”

২০২৪ সালের জুলাই–আগস্টের গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলার রায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর কার্যক্রম শুরু হওয়ার পর ৩৯৭ দিন পর রায় প্রদান করছে ট্রাইব্যুনাল।

রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে তাকে টেলিভিশন অনুষ্ঠান, সংবাদ...

Related Articles

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায়...

র‍্যাব বিলুপ্তির আহ্বান- প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার আহ্বান...

গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরগিবাহী গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার...

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

রাজধানীর মিরপুর এলাকায় কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব...