Home রাজনীতি শহীদ জাবিরের মা রোকেয়া বেগমকে নারী আসনে মনোনয়ন জামায়াতের
রাজনীতি

শহীদ জাবিরের মা রোকেয়া বেগমকে নারী আসনে মনোনয়ন জামায়াতের

Share
Share

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি একক প্রার্থী হওয়ায় তাঁর সংসদ সদস্য হওয়া প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়। উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণির এই শিক্ষার্থী ওই দিন তার বাবা কবির হোসাইনের সঙ্গে মিছিলে অংশ নেয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে কুয়েত–মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। রক্ত জোগাড় করা হলেও ক্রস ম্যাচিং জটিলতার কারণে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শহীদ জাবিরের মা রোকেয়া বেগম একজন গৃহিণী। তিন সন্তানের মধ্যে জাবির ছিল সবচেয়ে ছোট। তাঁর স্বামী একটি বেসরকারি মোবাইল রিটেইল প্রতিষ্ঠানে কর্মরত।

জামায়াতের ঘোষিত নারী আসনের প্রার্থীদের তালিকায় আরও কয়েকজন দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেত্রী রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, জোটগত সমঝোতার অংশ হিসেবে মোট ১৩টি নারী আসনের মধ্যে বিভিন্ন শরিক দলকেও আসন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়, জামায়াত এককভাবে ১২টি নারী আসন পাওয়ার কথা থাকলেও শরিক দলগুলোর মধ্যে একটি করে আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাগপা একটি করে আসন পেয়েছে।

জামায়াতের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও পেশাজীবীরা। পাশাপাশি একটি আসনে নারী অধিকার আন্দোলনের নেত্রী ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে বিভিন্ন আসনে প্রার্থিতা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন থাকায় রাজনৈতিক অঙ্গনে এ তালিকা নিয়ে আলোচনা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি...

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

Related Articles

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...