Home জাতীয় শরীয়তপুরে গণপিটুনিতে ৩ ডাকাতের মৃত্যু
জাতীয়

শরীয়তপুরে গণপিটুনিতে ৩ ডাকাতের মৃত্যু

Share
Share

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার পর আট ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজন মারা যান। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো আরো একজন শনিবার সন্ধ্যায় মারা যান।
শনিবার সকালে সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকা থেকে আটক ডাকাতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে—মুন্সীগঞ্জের রিপন (৪০) ও মাদারীপুরের সজিব তালুকদার (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ডাকাতরা মাদারীপুরের রাজারচর এলাকায় বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে শরীয়তপুরে যায়। সেখানে স্থানীয়রা তাদের পথরোধ করলে ডাকাতরা গুলি ছোড়ে, এতে পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা সাত ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ‘হানিমুন...

সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিল স্ত্রী স্বর্ণালী!

বাগেরহাটে সন্তানসহ স্বর্ণালী নামের এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়নের মধ্যে নতুন তথ্য সামনে এনেছে দ্য ডিসেন্টে নিউজ–এর অনুসন্ধান। অনুসন্ধানে উঠে এসেছে,...

Related Articles

ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শুরুর পর রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর দিকে নজর...

তারকাদের ভোট উৎসব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও উৎসবমুখর...

ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনীর প্রধান : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা

প্রতিনিধি ঢাকা, মোঃ ইউসুফ শেখ ভোট প্রদান করলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...