Home আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো উত্তর আফগানিস্তান
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো উত্তর আফগানিস্তান

Share
Share

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার গভীর রাতে খোলম জেলার হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। হঠাৎ কম্পনে ঘুমন্ত মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে অনুসন্ধান ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ জরুরি সেবা নম্বর প্রকাশ করেছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত—বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল।

২০২৩ সালে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এবং ৬৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়। এছাড়া এ বছরের ৩১ আগস্ট সংঘটিত ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ২০০ জন নিহত হন, যা আফগানিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...