Home আন্তর্জাতিক লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩১

Share
Share

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে । সোমবার (২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি প্রকাশ করেছে। হামলাগুলো বিশেষ করে রাজধানী বৈরুত ও হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে চালানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ওই এলাকায় মুহুর্মুহু বোমাবর্ষণ করেছে। এতে ভবন ধসে পড়া ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির সামরিক স্থাপনায় আঘাত হানছে।বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না এবং সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করছে। বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী সংঘর্ষ এখন পূর্ণমাত্রার সামরিক লড়াইয়ে রূপ নিতে পারে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে পড়তে পারে।
বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও গ্রেপ্তার হয়েছেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও গ্রেপ্তার হয়েছেন। উচ্চ আদালত থেকে পৃথক পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির প্রক্রিয়া শুরু...

মিরসরাইয়ে ৬ বছরের শি’শু ধ’র্ষ’ণ মামলার প্রধান আ’সামি গ্রে’প্তা’র

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আনোয়ার (৪৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার...

Related Articles

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা 

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ জীবিত ও সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তার...

এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়লো হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার (২...

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট

  ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।...

পাবনায় দাদি ও নাতনিকে খুন ও ধর্ষণের নেপথ্যে কি রয়েছে ?

পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে হত্যার ঘটনার ২৪...