Home আন্তর্জাতিক লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫
আন্তর্জাতিকদুর্ঘটনা

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

Share
Share

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইওএম জানায়, নৌকাটির মাত্র দুই নারী যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। তারা দু’জনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে তাদের উদ্ধার করে।

সংস্থাটি জানায়, আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীদের নিয়ে নৌকাটি আল-জাওইয়া শহর থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়।আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

সংস্থাটি অভিবাসীদের মৃত্যুর সংখ্যা কমাতে পাচারকারী ও চোরাকারবারি চক্রের বিরুদ্ধে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরির আহ্বান জানিয়েছে।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াতের নোট অব ডিসেন্ট: গণভোটসহ ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপত্তি

ত্রয়োদশ জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করেছে। দলটি...

চুয়াডাঙ্গায় চালু হচ্ছে “ফুয়েল কার্ড” কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হবে জ্বালানি তেল

চুয়াডাঙ্গায় আগামী ১ এপ্রিল থেকে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতি বাস্তবায়ন শুরু হবে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলমালিক ও চালকদের তেল সংগ্রহের...

Related Articles

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টার অভিযোগে তুর্কি নারী আটক

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ বা ‘কিসওয়া’র অংশ কাটার চেষ্টার অভিযোগে...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ইরান-ফ্রান্স সংলাপ, কূটনৈতিক সমাধানের জোর

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে...

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয়...