Home আন্তর্জাতিক লিবিয়ার উপকূলে শরণার্থী নৌকায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫০
আন্তর্জাতিকদুর্ঘটনা

লিবিয়ার উপকূলে শরণার্থী নৌকায় অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫০

Share
Share

উত্তর আফ্রিকার লিবিয়ার উপকূলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) একটি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন শরণার্থী নিহত হয়েছেন। নৌকাটিতে মোট ৭৫ জন আরোহী ছিলেন; তাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের অধিকাংশ সুদানি নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, উদ্ধারকৃতদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, “সমুদ্রপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।”

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে প্রায় ৮ লাখ ৬৭ হাজার অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা তেলসমৃদ্ধ লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত।

গত মাসেও ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। শুধু গত বছর ভূমধ্যসাগরে অন্তত ২,৪৫২ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এ অঞ্চলের জলপথকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ভূমধ্যসাগরে অভিবাসন ঠেকাতে লিবিয়ার কোস্টগার্ডকে অর্থ ও সরঞ্জাম দিয়েছে, কিন্তু সেই কোস্টগার্ডের সঙ্গে মিলিশিয়াদের সম্পর্কের অভিযোগ রয়েছে।

এছাড়া ইউরোপীয় দেশগুলো রাষ্ট্রীয় উদ্ধার অভিযান ধাপে ধাপে বন্ধ করার কারণে সমুদ্রপথ আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিভিন্ন দাতব্য সংস্থাও রাষ্ট্রীয় নীতি ও সীমাবদ্ধতার কারণে উদ্ধার কার্যক্রমে বাধার সম্মুখীন হচ্ছে।

লিবিয়ার এই দুর্ঘটনা আবারও তুলে ধরেছে—যতই সীমান্ত নিরাপত্তা বাড়ানো হোক, শরণার্থী ও অভিবাসীদের জন্য মানবিক সহায়তা ও নিরাপদ যাত্রার বিকল্প ব্যাবস্থা না থাকলে, বিপজ্জনক সমুদ্রপথে প্রাণহানির ঘটনা থামানো কঠিন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

Related Articles

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল...

ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান সোলতানি জামিনে মুক্ত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানিকে জামিনে...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...