বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠি দিয়েছে। একই সঙ্গে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও অনুলিপি পাঠানো হয়েছে।
সোমবার হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফোর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে ও সিভিকাসসহ মোট নয়টি সংগঠন যৌথভাবে এই চিঠি দেয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের সামনে রাজনৈতিক ও প্রশাসনিক নানা চ্যালেঞ্জ থাকলেও এটি মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সংগঠনগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নিরাপত্তা বাহিনীর নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
চিঠিতে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে ঘটনার মাত্রা কমলেও রাজনৈতিক প্রতিপক্ষকে আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনগুলো একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করে প্রয়োজনীয় আইনগত ও নীতিগত সংস্কারের সুপারিশও করেছে।
Leave a comment