Home আন্তর্জাতিক রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের
আন্তর্জাতিকজাতীয়

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের

Share
Share

সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সৌদি রাষ্ট্রদূত এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে। বাকিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশ থেকে একটি বিশেষ প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে।

পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “যাদের কাছে যথাযথ নথিপত্র রয়েছে এবং যারা নির্ধারিত শর্তগুলো পূরণ করেছে, কেবল তাদেরই পাসপোর্ট দেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।” তিনি সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকাটি পুনরায় সতর্কতার সঙ্গে যাচাই করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্বালানি, অবকাঠামো এবং পর্যটন খাতে সৌদি বিনিয়োগের বিশাল সুযোগ তৈরি হয়েছে।” দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী জুলাই মাসের প্রথমার্ধে এই সফরে যেতে পারেন বলে বৈঠকে জানানো হয়।

উচ্চপর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, উপসচিব মিনারা নাজমীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

অভিষেকেই ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন গ্রিজম্যান

২০২৬ বিশ্বকাপ শেষে নতুন ক্লাব মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ম্যাচেই ক্যারিয়ারের ৩০০ গোলের মাইলফলক স্পর্শ...

Related Articles

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...