Home আন্তর্জাতিক ‘রক্তবীজ-২’ সিনেমার টিজারে ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব, শেখ হাসিনার ভূমিকায় সীমা বিশ্বাস
আন্তর্জাতিকচলচ্চিত্রজাতীয়বিনোদন

‘রক্তবীজ-২’ সিনেমার টিজারে ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব, শেখ হাসিনার ভূমিকায় সীমা বিশ্বাস

Share
Share

টলিউডের জনপ্রিয় নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন সিনেমা রক্তবীজ-২ ইতিমধ্যেই আলোচনায় এসেছে। জনপ্রিয় থ্রিলার রক্তবীজ-এর সাফল্যের পর নির্মিত এই সিক্যুয়েলের ১ মিনিট ৪৮ সেকেন্ডের অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

টিজারের শুরুতেই নজর কাড়েন দুই অভিজ্ঞ অভিনেতা সীমা বিশ্বাস ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনকে ঘিরে তাদের চরিত্রের সংলাপ বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা পেয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার তথ্য অনুযায়ী, সীমা বিশ্বাস অভিনয় করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে, আর ভিক্টর বন্দ্যোপাধ্যায় দেখা দেবেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভূমিকায়।

চলচ্চিত্রটি ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ, এবং তার পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে নির্মিত বলে ধারণা করা হচ্ছে। টিজারে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন দেখা যায়, যেখানে এক গম্ভীর কণ্ঠে শোনা যায়, “তোরা মুনিরকে মারতে পারবি না, তোরা এক মুনিরকে মারছিস, আরও হাজার মুনির আসবে।”

রক্তবীজ-২-এ, প্রথম কিস্তির মুখ্য অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী রয়েছেন আগের ভূমিকায়। নতুন সংযোজন হিসেবে আছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। টিজারে অঙ্কুশ হাজরাকে দেখা যায় শীতল-স্বভাবের খলনায়কের চরিত্রে, যার মূল বিশ্বাস— “মানুষের থেকে মকসদ বড়”। ধারণা করা হচ্ছে, তিনি কোনো বাংলাদেশি চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ছবির একটি আইটেম গানে নৃত্য করেছেন নুসরাত জাহান।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম রক্তবীজ বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত হয়েছিল, যেখানে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন আবীর ও মিমি। এবারও উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিক্যুয়েলটি থাকবে অ্যাকশন ও রাজনৈতিক থ্রিলারের মিশেলে।

দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রক্তবীজ-২-এর, যা দর্শককে ভারত-বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতার আবহে একটি রুদ্ধশ্বাস গল্প উপহার দেবে বলে আশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...