Home আঞ্চলিক রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক-পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, নিহত হয়েছে ২
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক-পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, নিহত হয়েছে ২

Share
Share

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুজন। এ সময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত সাতজন।

এ দুর্ঘটনা ঘটে বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে । নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১), জামালপুর সদরে হাজীপাড়া-বজ্রাপুর এলাকার আশরাফুল আলম (৪০)।

বড়দরগা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে সরিয়ে নিতে বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ চালককে ডাকছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের গাড়ি ও দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন অজ্ঞাতপরিচয় দুই বাসযাত্রী। দুর্ঘটনায় বড়দরগা হাইওয়ে থানার ডিউটিরত কনস্টেবল মিজানুর রহমান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসের যাত্রী রংপুরের হারাগাছের ধুমেরকুটি এলাকার শাহাদাতসহ আহত হন সাতজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কনস্টেবল মিজানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে।

বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, রাতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের টিম যায় সেখানে। এ সময় পেছন থেকে বাসটি ট্রাক আমাদের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে নিহত হন বাসের দুই যাত্রী। দুমড়ে-মুচড়ে যায় আমাদের গাড়িটি। এ সময় আহত হয়েছে সাতজন। পুলিশ হেফাজতে আছে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...