Home আন্তর্জাতিক যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে ,পাকিস্তানিদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে- খাজা মুহম্মদ আসিফ।
আন্তর্জাতিকরাজনীতি

যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে ,পাকিস্তানিদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে- খাজা মুহম্মদ আসিফ।

Share
Share

ভারতের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনা কোন পথে যাবে তা জানার জন্য সামনের দুই থেকে তিন দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশবাসীকে মানসিকভাবে ‘প্রস্তুত’ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে প্রদান করা এক সাক্ষাৎকারে মুহম্মদ আসিফ এসব কথা বলেছেন।

খাজা আসিফের এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি ও জিও নিউজ তার সঙ্গে যোগাযোগ করে এ ইস্যুতে আরও বিস্তারিত তথ্য জানতে চায়।

তিনি  জিও নিউজকে বলেন, ‘আগামী দুই-তিন দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কিছু ঘটে কিংবা শুরু হয়, তাহলে আগামী দুই-তিন দিনের মধ্যেই তা হবে; আর যদি এই সময়সীমার মধ্যে কিছু না ঘটে তাহলে বুঝে নিতে হবে যে একটি বড় বিপদ আমরা এড়াতে পেরেছি।’

সামা টিভিকে তিনি বলেন, ‘এই অঞ্চলে একটি যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। আমাদের সবারই এখন মানসিকভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন।’

সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...