Home জাতীয় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সহকারী
জাতীয়দুর্ঘটনা

যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু: প্রধান উপদেষ্টার স্বাস্থ্য সহকারী

Share
Share

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন বিমানটির পাইলট, অপরজন ছিলেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক নারী শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “এখন পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। এদের মধ্যে ২৫ জনই শিশু। তাদের বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে। এরা সবাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বাকি দুজনের একজন বিমানটির পাইলট এবং অপরজন একজন নারী শিক্ষক।”

ডা. সায়েদুর আরও জানান, “দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

তিনি বলেন, “আমরা চিকিৎসার সব প্রস্তুতি নিয়ে রেখেছি। যেসব শিশু ও প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আমরা বদ্ধপরিকর।”

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়। সে সময় ভবনের শ্রেণিকক্ষে উপস্থিত বহু শিক্ষার্থী ও শিক্ষক দগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। আহতদের হেলিকপ্টারে করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

সুবিধাভোগীরা পূর্ণ রাজনৈতিক শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত...

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ওসমান হাদীর বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারী, হাদির পরিবারের কেউ নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারণায় একটি চাঞ্চল্যকর...

১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টও ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই বাড়ছে, ঠিক সেই...