Home জাতীয় যশোর জেলা কারাগারে অসুস্থ হয়ে নারী কয়েদির মৃত্যু
জাতীয়

যশোর জেলা কারাগারে অসুস্থ হয়ে নারী কয়েদির মৃত্যু

Share
Share

যশোর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন নারী কয়েদি মোছা. ফাতেমা খাতুন (৩৬)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগার সূত্র জানায়, ফাতেমা খাতুন ঝিনাইদহ সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন এবং আদালত তাকে এক বছরের সাজা দেন। সাজাভোগের সময় তিনি এজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাকে পর্যায়ক্রমে ঝিনাইদহ, খুলনা ও ঢাকার কারাগার ও হাসপাতালগুলোতে চিকিৎসা করানো হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আবার ঝিনাইদহ হয়ে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের অভ্যন্তরীণ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফাতেমা খাতুন যশোর সদর থানার রেলগেট পশ্চিম পাড়া এলাকার মো. সেকেন্দার আলীর মেয়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফ্যাক্টচেক

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানকে জড়িয়ে তার ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি...

সিলেটে শত বছরের অবরুদ্ধ জীবনের অবসান, খুলছে ২ বাড়ির ‘স্বপ্নের রাস্তা’

আক্তার হোসেন, সিলেট | দীর্ঘ এক শতাব্দীর অন্ধকার ঠেলে অবশেষে আলোর মুখ দেখছে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের লামা আকিলপুর...

Related Articles

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...

যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান

গতকাল (২৮ মার্চ ২০২৬) সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল...

চীনের উপমন্ত্রী ঢাকায় আসছেন না পররাষ্ট্র বৈঠক স্থগিত

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে...

জামায়াতের নোট অব ডিসেন্ট: গণভোটসহ ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপত্তি

ত্রয়োদশ জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী...