Home জাতীয় যশোরে বজ্রপাতে মৃত্যু হয়েছে কিশোরের
জাতীয়দুর্ঘটনা

যশোরে বজ্রপাতে মৃত্যু হয়েছে কিশোরের

Share
Share

যশোরে বজ্রপাতে মৃত্যু হয়েছে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক কিশোরের।  সদর উপজেলার ইছালী কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সুলতান কামারগন্না গ্রামের রাসেল হোসেনের ছেলে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সুলতানের পিতা রাসেল হোসেন জানান, সকালে বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে স্থানীয় কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল সুলতান। এ সময় বজ্রপাত হলে মাঠে লুটিয়ে পড়ে সুলতান।

সুলতানের বন্ধুরা বাড়িতে খবর দিলে সুলতানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই আমরা । সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক সুলতানকে মৃত ঘোষণা করেন।  চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় সুলতানের। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সুলতানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব এখন কারাগারে। ৯ কোটি রুপির ঋণের দায়ে শেষ পর্যন্ত এই কমেডিয়ানকে...

সরাইলে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে...

Related Articles

জাসদ থেকে জামায়াতের শীর্ষে: গোপনেই ‘ইসলামপন্থি’ সংগঠনের দেখা পেয়েছিলেন শফিকুর রহমান

বাংলাদেশের রাজনীতিতে আদর্শগত পরিবর্তন, সাংগঠনিক পুনর্গঠন এবং নেতৃত্বের রূপান্তর—এই তিনটি বিষয় সাম্প্রতিক...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: এনসিপি নেতাদের ভোটকেন্দ্র ও সময়সূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক...

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে জুলাই সনদের বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা...

‘জিতলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক...