Home Uncategorized মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশের আত্মহত্যা
Uncategorized

মেয়েকে ‘শেষ বার্তা’ পাঠিয়ে পুলিশের আত্মহত্যা

Share
Share

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ি থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার আগে গভীর রাতে শফিকুল ইসলাম তার বড় মেয়ের কাছে মোবাইল ফোনে একটি আবেগঘন বার্তা পাঠান। রাত ৩টা ২৫ মিনিটে পাঠানো সেই বার্তায় তিনি লেখেন, ‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।’ বার্তাটি পাওয়ার পর মেয়ে একাধিকবার ফোন করলে তিনি আর ফোন রিসিভ করেননি।

পরবর্তীতে সকালে ফাঁড়ির টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মানসিক চাপে ভুগছিলেন। তার স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান জানান, মানসিক ডিপ্রেশনই এই ঘটনার পেছনে প্রধান কারণ হতে পারে বলে তারা ধারণা করছেন।

পুলিশের পক্ষ থেকেও প্রাথমিকভাবে হতাশাজনিত কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮২৬

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে।...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল...

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে নেতানিয়াহুর ভাই , স্কট রিটারের দাবি

ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো...

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ভাতা পাবেন ৩৭,৫৬৭ জন

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে...