Home জাতীয় অপরাধ মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মেয়েকে ধর্ষণচেষ্টা, বাবা গ্রেপ্তার

Share
Share

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পাটগ্রাম থানায় দায়ের করা মামলার বরাতে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর (১৫) মা পেশাগত কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে অসদাচরণ করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ১১ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটে। ওই দিন বাদী ভোট দেওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি গেলে বাড়িতে তার দুই মেয়ে (১৫ ও ১২) একাই ছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে বড় মেয়ের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে কিশোরীর চিৎকারে অভিযুক্ত ভীত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরদিন কিশোরী বিষয়টি মায়ের কাছে জানালে তিনি স্বামীকে জিজ্ঞাসা করেন। এ সময় উল্টো তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিরাইয়ে দোলপূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নাম-সংকীর্তন মহোৎসব

দিপংকর বণিক, দিরাই | সুনামগঞ্জের দিরাই পৌর শহরের দাউদপুর গ্রামে আগামী ৩ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী কৃষ্ণের দোলযাত্রা ও দোলপূর্ণিমা উৎসব।...

ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানি দিবে সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দিবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে...

Related Articles

“কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না”: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বৈধ কাজে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ...

“নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক”: তাজুল ইসলাম

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের...

ঢাকা উত্তর–দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ৬টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক...

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে চালু...