Home জাতীয় অপরাধ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রহিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রহিম কামাল্লা ইউনিয়নের রাজনগর উত্তরপাড়ার নানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই সুমন তালুকদার ও এএসআই মোঃ মহসিন আলমসহ সঙ্গীয় ফোর্স শনিবার রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজনগর স্কুলগামী প্রধান সড়কের উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দখল হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় মোঃ রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (৫০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা রেলস্টেশনের...

Related Articles

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)।...