Home জাতীয় অপরাধ মুম্বাই বিমানবন্দরে ৪৭টি বিষধর সাপসহ ভারতীয় নাগরিক গ্রেফতার করা হয়েছে।
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

মুম্বাই বিমানবন্দরে ৪৭টি বিষধর সাপসহ ভারতীয় নাগরিক গ্রেফতার করা হয়েছে।

Share
Share

ভারতের রাজধানী মুম্বাইয়ের এয়ারপোর্ট এক ব্যক্তির লাগেজ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭টি বিষধর সাপ। রোববার (১ জুন) মুম্বাই বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা থাইল্যান্ড থেকে ফেরত ওই ভারতীয় নাগরিককে আটক করেন।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তির চেক-ইন লাগেজে ৪৭টি বিষধর ভাইপার, ৩টি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার, ৫টি এশিয়ান লিফ কচ্ছপ এবং ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার লুকিয়ে রাখা ছিল।

ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এসব প্রাণী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং তিনি এখন হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাস্টমস বিভাগ একটি থালায় জড়াজড়ি করা রঙিন সাপের ছবি শেয়ার করেছে। পাচারকারী কীভাবে বা কোথা থেকে এই সরীসৃপ সংগ্রহ করেছিল, তা এখনও স্পষ্ট নয়।

ভারতে প্রাণী আমদানি নিষিদ্ধ নয়, তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিপন্ন বা সংরক্ষিত প্রজাতি আমদানি করা অবৈধ। এছাড়া, বন্যপ্রাণী আমদানির জন্য প্রয়োজনীয় অনুমতি ও লাইসেন্স নেয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে, দিল্লি বিমানবন্দরে এক কানাডীয় নাগরিককে কুমিরের খুলি বহনের জন্য আটক করা হয়। ফেব্রুয়ারিতে মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীর ট্রলি ব্যাগে প্লাস্টিকের ক্রেটে লুকিয়ে রাখা ৫টি সিয়ামাং গিবন (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বনাঞ্চলের বিপন্ন প্রজাতির বানর) উদ্ধার করা হয়।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে ব্যাংকক থেকে ফেরত দুই যাত্রীর কাছ থেকে ১২টি বিদেশী কচ্ছপ জব্দ করা হয়। ২০১৯ সালে চেন্নাই বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে একটি হর্নড পিট ভাইপার সাপ, ৫টি ইগুয়ানা, ৪টি ব্লু-টাংড স্কিঙ্ক, ৩টি গ্রিন ট্রি ফ্রগ এবং ২২টি মিশরীয় কচ্ছপ জব্দ করা হয়েছিল। বন্যপ্রাণী পাচার রোধে ভারতের বিমানবন্দরগুলোতে কাস্টমস ও বন বিভাগের নজরদারি কঠোর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

Related Articles

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

‘ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়’ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধের ভয় নেই, উদ্বেগ যুক্তরাষ্ট্রের ভুল...