Home জাতীয় অপরাধ মুন্সীগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মুন্সীগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

Share
Share

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ১টার মধ্যে পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
• তামজীদ বেপারী (২৪), পশ্চিম মুক্তারপুর এলাকার শহীদুল্লাহ বেপারীর ছেলে
• সেলিম মাতবর (২৯), চর মুক্তারপুর এলাকার জাকির মাতবরের ছেলে
• মাহবুব হাছান (২৯), পশ্চিম মুক্তারপুর এলাকার সিদ্দিক মাতবরের ছেলে
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর এলাকার একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। প্রথমে তামজীদ ও সেলিমকে আটক করে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এরপর গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার মাহবুবের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বসতঘর তল্লাশি করে ওয়ারড্রবের ভেতর রক্ষিত অবস্থায় আরও ১০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...