Home জাতীয় অপরাধ মুন্সীগঞ্জে আধিপত্যের জেরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মুন্সীগঞ্জে আধিপত্যের জেরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে জহিরুল ইসলাম জয় (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ নৃশংস ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, চর চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকার পরিবার এবং বেকু হাসান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ মাঝে মধ্যেই সংঘর্ষ ও হামলার রূপ নিত। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে বেকু হাসান গ্রুপের কয়েকজন সদস্য জয়কে একা পেয়ে পথরোধ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাসুদ, বাবু, রাফি, নান্নু, জসিমসহ আরো কয়েকজন জয়কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মৃত ভেবে সড়কের পাশেই ফেলে রেখে দ্রুত এলাকা ত্যাগ করে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জয়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়ের পরিবার অভিযোগ করেছে, এটি কোনো আকস্মিক ঘটনা নয়। পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, ঠিক এক বছর আগে একই গ্রুপের সদস্যরা জয়ের বাবা মো. জামাল সরকারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। সেই ঘটনার রেশ না মেলাতেই এবার তার ছেলের ওপর প্রাণঘাতী হামলা চালানো হলো।

নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ বহুদিন ধরে আমাদের পরিবারের ওপর হামলার চেষ্টা করছে। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং দ্রুত মামলা করব।”

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরে আলম জানান, জয়কে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের কেন্টে আরও ছয়জনের মেনিনজাইটিস শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭

যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে মেনিনজাইটিস রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নতুন করে আরও ছয়জনের দেহে মেনিনজাইটিস শনাক্ত হওয়ার পর নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর মোট...

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় পারিবারিক প্রতিহিংসার এক নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।...

Related Articles

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...