Home জাতীয় মিথ্যা প্রচারণার অভিযোগে ছাত্রদলকে হুঁশিয়ারি দিল শিবির
জাতীয়রাজনীতি

মিথ্যা প্রচারণার অভিযোগে ছাত্রদলকে হুঁশিয়ারি দিল শিবির

Share
Share

নারী শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনের সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, তাকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে শিবির।

সোমবার (২ সেপ্টেম্বর) শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ অভিযোগের তীব্র নিন্দা জানান।

ছাত্রশিবির জানায়, আলী হুসেনের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এমনকি আলী হুসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। এ বিষয়ে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে, যাতে অভিযুক্ত শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়।

অন্যদিকে, ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, আলী হুসেন ছাত্রশিবিরের কর্মী। তবে শিবির এটিকে মিথ্যা প্রচারণা বলে আখ্যায়িত করেছে এবং ভবিষ্যতে এমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...