Home জাতীয় মারা গেছেন চিত্রশিল্পী-ভাস্কর হামিদুজ্জামান খান 
জাতীয়

মারা গেছেন চিত্রশিল্পী-ভাস্কর হামিদুজ্জামান খান 

Share
Share

রোববার (২০ জুলাই) সকালে বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। চিকিৎসকেরা লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন। গত সপ্তাহে নিউমোনিয়া ও ডেঙ্গুজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তার পরিবারের সদস্যরা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে আইসিইউতে এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ভাস্কর হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জ জেলার সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে শিক্ষকতা করেছেন (১৯৭০–২০১২) তিনি। ফর্ম, থিম ও নিরীক্ষাধর্মী নির্মাণের জন্য ভাস্করজগতে নিজস্ব একটি স্বর সৃষ্টি করেছিলেন তিনি।

মহান মুক্তিযুদ্ধের স্মরণে ১৯৭৬ সালে নির্মিত ‘একাত্তর স্মরণে’ তার অন্যতম বিখ্যাত ভাস্কর্য। দক্ষিণ কোরিয়ার সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ১৯৮৮ সালে স্থাপিত ‘স্টেপস’ আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে পরিচিত করে তোলে। ক্যানভাসে তিনি জলরঙ ও অ্যাক্রেলিক মাধ্যমে নিসর্গ ও মানবদেহকে বিমূর্ততায় প্রকাশ করতেন।

তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে: আশুগঞ্জ সার কারখানায় ‘জাগ্রত বাংলা’, সিলেট ক্যান্টনমেন্টে ‘হামলা’, বঙ্গভবনে ‘পাখি পরিবার’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘শান্তির পায়রা’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’ এবং বাংলাদেশ ব্যাংক ভবনে ‘ইউনিটি’।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ২০১৭ সালে তার দীর্ঘ শিল্প-জীবনকে ঘিরে আয়োজন করে রেট্রোস্পেকটিভ প্রদর্শনী ‘হামিদুজ্জামান খান ১৯৬৪–২০১৭’। তার একক প্রদর্শনীর সংখ্যা ৪৭টি।

শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ হামিদুজ্জামান খান একুশে পদকে ভূষিত হন এবং বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন ২০২২ সালে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

Related Articles

হাসপাতালে ভর্তি বিএনপির শীর্ষ নেতা রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...