Home জাতীয় মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
জাতীয়বিনোদন

মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী

Share
Share

ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. ইব্রাহিম গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বনশ্রী হৃদরোগ, কিডনির সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গত পাঁচ দিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জন্ম ও পরিবার
পারিবারিক সূত্রে জানা গেছে, বনশ্রীর জন্ম মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশবে পরিবার নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। মৃত্যুকালে এক সন্তান কে রেখে গেছেন তিনি (মেহেদী হাসান রোমিও) । মঙ্গলবার বাদ আসর নিজ গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
রুপালি পর্দায় যাত্রা
১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত সেই চলচ্চিত্র ব্যবসা সফল হয় এবং তাকে আলোচনায় আনে। পরবর্তী সময়ে নায়ক মান্না, আমিন খান ও রুবেলের বিপরীতে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেন। প্রায় এক দশক তিনি ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন।

জীবনসংগ্রাম ও অবসর
নব্বই দশকের শেষে ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে ছিটকে পড়েন বনশ্রী। আলো ঝলমলে জীবন একসময় নেমে আসে দুঃসময়। হারান বিত্ত-বৈভব, বসবাস করতে হয় বস্তিতেও। পরে নিজ এলাকায় ফিরে যান তিনি। জীবনের শেষ দিকে শিবচরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে রোমিওকে নিয়ে বসবাস করছিলেন এ প্রাক্তন নায়িকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোর তুহিনকে যেভাবে ঘাতক তুহিন হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজনের একজন মো. তুহিন হোসেনের বিরুদ্ধে আগে মোটরসাইকেল আত্মসাতের...

আজমুল হত্যা মামলায় খুবির চার শিক্ষার্থী আসামি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আসামি...

Related Articles

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

;