Home জাতীয় অপরাধ মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্মসচিবকে স্ট্যান্ড রিলিজ করল সরকার
অপরাধ

মায়ের প্রতি অবহেলা: সেই যুগ্মসচিবকে স্ট্যান্ড রিলিজ করল সরকার

Share
Share

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক বৃদ্ধার গলিত লাশ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার।

বুধবার (৩ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এর আগে মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে পিতা–মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শেষ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তিনি মোংলাবন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৩১ মে পল্লবীর একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে বসবাস করতেন। কয়েকদিন সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা একজন নার্স ডেকে আনেন। পরে ওই কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যা থেকে বঞ্চিত ছিলেন।

নুরজাহান বেগমের এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তার মেয়ে ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো শেষ হয়নি বিচারিক কার্যক্রম

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২...

পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

  নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...