Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share
Share

মানিকগঞ্জের সিংগাইরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ আলী হাসান গাজী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতার আলী হাসানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।

ডিবি জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের নয়াপাড়া সাকিন এলাকায় ফেলা মিয়ার বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তা থেকে আলী হাসানকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, আলী হাসানের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শক্তির ছায়ায় গণতন্ত্রের ভাষা: বিশ্বরাজনীতির অদৃশ্য দাবার ছক

কবি আবিদ কাওসার | বিশ্বরাজনীতি কখনোই নিষ্পাপ আদর্শের গল্প ছিল না। সভ্যতার মঞ্চে যতই গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার উচ্চারণ শোনা যাক—ইতিহাসের অন্তরালে সবসময়ই...

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি...

Related Articles

“ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল – সড়ক, রেল ও নৌপথে একদিনে প্রাণহানি ১০

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরার আনন্দে যখন মুখরিত...

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ৩৫ বছর পর দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ...